Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না : হেফাজত আমির

মে ১১, ২০২৬
in আন্তর্জাতিক, সারাদেশ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতে সংখ্যালঘুদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন পরবর্তী সময়ে মুসলিমদের ওপর সংঘটিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, দ্রুত সময়ে এই অমানবিক নির্যাতন বন্ধ না করলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না।

সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আহ্বানে, মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে, উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যই মুসলমানদের হামলার প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জেতার পর ওই বিজেপি নেতা বলছেন- তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি। যা মুসলিমবিরোধী মনোভাব উসকে দেয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসাথে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি, এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী জুমাবার চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সহ-সভাপতি, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো: ঈসা, মাওলানা জয়নাল আবেদীন, উপজেলার যুগ্ম সম্পাদক, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন, মোরশেদ আলম, মাওলানা হাফেজ মহিউদ্দিন, আবু তাহের রাজিব, রাশেদ আলম, উপজেলার প্রচার সম্পাদক, মাওলানা মাসউদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান, মাওলানা জাকারিয়া প্রমুখ।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech