Kalaroa Speech

তারিখ: ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home শিক্ষাঙ্গন

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

মে ৩, ২০২৬
in শিক্ষাঙ্গন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
নবজীবন নার্সিং ইনস্টিটিউট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে নবজীবন নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিস ডা. জয়ন্ত সরকার , নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সুরাইয়া ইয়াসমিন, নবজীবন নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শামসুল আলম খান চৌধুরী , ডা. অরুণ ব্যানার্জি, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর তপতী রানী কুন্ড, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স শিরিন সুলতানা।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, নার্সিং এর প্রথম কথায় হচ্ছে ‘মানবতার মানব সেবায় মহান ব্রত’। আমরা যেন সবসময় এই কথাটাই ধারণ করি এবং বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তিনি আরো বলেন, সাতক্ষীরায় স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে নবজীবন নার্সিং ইনস্টিটিউট। দেশের সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবায় এই প্রতিষ্ঠান মানসম্মত ভূমিকা রাখবে বলে আমি সার্বিক সফলতা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন, নবজীবন নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান খান, পাবলিক রিলেশন অফিসার মাতিনুল হামিদসহ নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম ও নার্সিং ইন্সট্রাক্টর সৈয়েদা যাহারা ।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech