Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home রাজনীতি

জয়নগর ইউনিয়নে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

নভেম্বর ২২, ২০২৫
in রাজনীতি, সাতক্ষীরা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়নগর ইউনিয়নে দিনব্যাপী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও কর্মী সমাবেশ

হাবিবুর রহমান সোহাগ :সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রকেন্দ্রিক মহিলা জামায়াতের সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

জয়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশফাকুর রহমান বিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, তালা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকাল সাড়ে ৪টায় খোর্দবাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শ্রমিক সমাবেশ শেষে রাত ৮টায় ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী রাষ্ট্র গঠনে নারী–পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনগণের দ্বারে দ্বারে গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।বিরোধীদের অভিযোগের জবাবে তিনি বলেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কুরআনের দাওয়াত অনুযায়ী মানুষকে সত্য ও সঠিক পথে আহ্বান করাই তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

বক্তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech