Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home সারাদেশ

আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নভেম্বর ১৪, ২০২৫
in সারাদেশ

আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন‌

আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদে নারকীয়তার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ৩০/৪০ টি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন,নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ বছর বসবাস করে আসছি। আমাদের কারো ১ শতক জমি নেই। ৬/৭ মাস পূর্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন,জহির উদ্দীন,আবু সাইদ,নজরুল ইসলামের নেতৃত্বে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর তান্ডব চালায়। ঘরবাড়ি ভেঙ্গে দেয়,আগুনে পুড়িয়ে সর্বশান্ত করে দেয়। গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩২ জনকে আসামী করে মামলা করা হলে বিজ্ঞ আদালত ৩১ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরন করে। পরবর্তীতে জামিন পেয়ে আমাদের সাথে আপোষ করে নিয়ে জমির সীমানা নির্দ্ধারণ করে জমি দখল বুঝিয়ে দেয়। আমরা নির্দিষ্ট জমিতে আপোষে বসবাস করে আসছি। গত বৃহস্পতিবার তারা পুনরায় আপোষ অগ্রাহ্য করে আমাদের উপর আক্রমন করে। আমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে।
এলাহি বক্স গাজী বলেন, তারা আমার ৭০/৭৫টি গাছ কেটে নিয়েছে। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। গ্রামে থাকতে দিচ্ছেনা। আজগর আলী বলেন, রইচ উদ্দীনরা আওয়ামীলীগ করে। তাদের অত্যাচারে আমরা খুবই কষ্টে আছি। জাহানারা খাতুন বলেন, আমি ৩ বছর চরে বসবাস করছি। আমার কিছুই নেই। ভিক্ষা করে খাই। ভিক্ষার টাকায় বাধা বসবাসের ঠাঁই ভেঙ্গে ও পুড়িয়ে দিয়ে আমাদেরকে চরম অসহায় করে তুলছে। জাকির হোসেন বলেন,গতবার আমরা এফিডেভিটের মাধ্যমে আপোষ মীমাংসা হয়। মীমাংসার সিদ্ধান্ত মোতাবেক আমরা সেখানে বসবাস করছি। এখন আবার তারা আমাদের উপর আক্রমন করে উচ্ছদের মাধ্যমে ঘরবাড়ি ছাড়া করতে চাইছে। মারপিট করছে, খুন জখমের হুমকী দিচ্ছে। তারা একই ভাবে আমাদের উপর আবার আক্রমন করেছে। সহকারী কমিশনার (ভূমি) স্যার আজ আমাদের ওখানে গিয়েছিলেন। তিনি তার অফিসে আমাদের যেতে বলেছেন। ঋষি পরিবারের ভুক্তভোগি সাগরিকা বলেন, আমরা তাদের অত্যাচারে আতঙ্কিত। আমাদের মিনতি সুবিচার চাই। এক শতক জমি নেই আমাদের,আমরা এই খাস জমিতে থাকতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।##

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech