Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home আবহাওয়া

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নভেম্বর ১৪, ২০২৫
in আবহাওয়া, সারাদেশ

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

এম এইচ টুটুল, আশাশুনি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে আশাশুনি উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি অফিসার্স ক্লাবের হলরুমে উন্নয়ন সংগঠন “উত্তরণ”-এর আয়োজনে এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকা হিসেবে আশাশুনি বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তাই জনগণকে ঝুঁকি মোকাবিলা, ক্ষয়ক্ষতি হ্রাস এবং টেকসই অভিযোজন কৌশল সম্পর্কে অবহিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। তিনি বলেন, সঠিক পরিকল্পনা এবং জনগণের অংশগ্রহণ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা সম্ভব নয়।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, কৃষি ও পশুপালন খাতের ক্ষতি, নারী ও শিশুদের ঝুঁকি এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম ও প্রকল্পের বিভিন্ন দিক মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল আহমেদ মণ্ডল।

সভা শেষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয়, সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech