Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home সারাদেশ

দুর্গাপুরে ডিএসকের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মে ৪, ২০২৫
in সারাদেশ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোনা জেলার দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পরিচালিত মাতৃসদন হাসপাতালের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এতে স্থানীয় চিকিৎসক, ধাত্রী, পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শামীম কবীর, সাবেক কাউন্সিলর ডা. রমজান হোসেন এবং ডিএসকের কর্মকর্তা নিরন্তর বনোয়ারী ও রূপক কুমার সরকার।

বক্তারা বলেন, একজন মা গর্ভাবস্থায় ও প্রসবের পূর্বে ও পরে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারেন। এ সময় যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা বলেন, ‘মা নিরাপদ মানেই সন্তান নিরাপদ’। বক্তারা আরও জানান, ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ গত ২৫ বছর ধরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় জানানো হয়, ডিএসকে মাতৃসদন হাসপাতালে স্বল্পমূল্যে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও প্রসবকালীন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এতে এলাকার গর্ভবতী নারীরা নিয়মিত সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে ডিএসকে হাসপাতালের সহায়তা নিতে হবে।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech