Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home Uncategorized

কেন্দুয়ায় ভাগিনার মারপিটে মামা খুনের ঘটনায় ঘাতক ভাগিনা গ্রেফতার

মে ৪, ২০২৫
in Uncategorized

Oplus_131072

1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক কলহে ভাগিনা ও তার স্ত্রী কর্তৃক মারপিটে মামা কাঞ্চন মিয়া (৬৫) হত্যাকান্ডের মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম (২১) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ভাগিনা মাজাহারুল ইসলাম)একই উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে  এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানান থানার ওসি মো. মিজানুর রহমান।
মামলার তদন্তকার্য চলাকালীন সময়ে সোর্স নিয়োগসহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কাঞ্চন হত্যা মামলার এজাহারনামীয় এক নাম্বার ও প্রধান আসামি মাজাহারুলের সন্ধান পায় পুলিশ। গত সোমবার (২১ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করা অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মামলাটির প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি জানান, গ্রেফতারকৃত মাজাহারুল ইসলাম ও তার স্ত্রী মিলে প্রায় সময় মাজাহরুলের মায়ের সাথে ঝগড়া বিবাদ করতো। এতে মাজাহারুলের মা অতিষ্ঠ হয়ে তার ভাই ভুক্তভোগী কাঞ্চন মিয়াকে জানান। গত ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ভুক্তভোগী ঘটনা জানতে ও বিচার করার জন্য নওপাড়া গ্রামের বোনের বাড়িতে আসেন। মায়ের সাথে ঝগড়া বিবাদ ও মারপিটের কারণ জানতে চাইলে ভুক্তভোগীর সাথে মাজাহারুলের বাক-বিড়ন্ডা শুরু হয়। একপর্যায়ে মাজাহারুল ও তার স্ত্রী দুজনে মিলে মামা কাঞ্চন মিয়াকে (৬৫) মারপিট করে গুরুত্বর আহত করেন। এতে ভুক্তভোগীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে কেন্দুয়া উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই বিকেলে ৫টার দিকে কাঞ্চন মিয়া মারা যান।
এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আটককৃত আসামিকে  মঙ্গলবার(২২ এপ্রিল) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech