Kalaroa Speech

তারিখ: ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home সারাদেশ

শূন্য পদে সেবার ঘাটতি: কেন্দুয়ায় অফিস সহকারীর মাধ্যমে গাভীগরুর কৃত্রিম প্রজনন সেবা

মে ৪, ২০২৫
in সারাদেশ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। কৃত্রিম প্রজনন কর্মকর্তার পদ শূন্য থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে অফিস সহকারী কামরুল ইসলামকে দিয়ে বকনা ও গাভী গরুর কৃত্রিম প্রজনন (সিমেন প্রয়োগ) সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের মোট ১১টি পদের মধ্যে বর্তমানে ৬টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে কৃত্রিম প্রজনন কর্মকর্তার পদটি অন্যতম হলেও দীর্ঘ সময়েও তা পূরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

কেন্দুয়া একটি কৃষি ও গবাদিপশু নির্ভর এলাকা। প্রতিটি বাড়িতে রয়েছে গরু, ছাগল, হাঁস-মুরগি। গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য গবাদিপশু ও ব্রয়লার খামার। প্রতিদিন গড়ে ২৫-৩৫টি গাভী প্রজনন সেবা নিতে আসে কেন্দুয়া ভেটেরিনারি হাসপাতালে। কিন্তু প্রজনন কর্মকর্তা না থাকায় অফিস সহকারী দিয়ে সেবা চালাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

এতে করে কৃষকদের অভিযোগ, অদক্ষ ব্যক্তির মাধ্যমে সেবা প্রদান করায় অনেক গাভী একাধিকবার সিমেন প্রয়োগের পরও গর্ভধারণ করছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। এছাড়া উপজেলার হাজার হাজার গবাদিপশু নানা রোগে আক্রান্ত হলেও পাচ্ছেন না সঠিক চিকিৎসা। ফলে হাতুরে ডাক্তারদের ওপরই নির্ভর করতে হচ্ছে কৃষকদের।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিয়র রহমান জানান, “আমার দফতরে ১১টি পদের মধ্যে ৬টি শূন্য। ৫ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে পুরো উপজেলার কাজ চালানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন গড়ে ২৫-৩০টি গাভীকে কৃত্রিম প্রজনন সেবা দিতে হয়। তাই অফিস সহকারীকে প্রশিক্ষিত হিসেবে বিবেচনা করে কাজ করাচ্ছি। পাশাপাশি একজন বেসরকারি কর্মীকেও সহায়তায় রাখা হয়েছে।” তিনি আরও জানান, শূন্য পদ পূরণের জন্য বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জনবল সংকটের কারণে কেন্দুয়া উপজেলার কৃষক ও খামারিরা এখন সঠিক প্রাণিসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, দু’জনের মরদেহ উদ্ধার

প্রখ্যাত আলেম মাওলানা আবদুল বারী সাহেবর পোতা ছেলে…দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জাওয়াদ মুতাম্মিমের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ!

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।  নিরাপদ, চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদকমুক্ত কলারোয়া গড়তে দাঁড়িপল্লায় ভোট দিন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ 

চন্দনপুর সমাবেশ চলাকালীন সময় তালা–কলারোয়ার ধানের শীষের প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হয়ে পড়েন।

দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

তালার খলিল নগর ইউনিয়নে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech