Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home সাতক্ষীরা

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬
in সাতক্ষীরা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া বলফিল্ড ময়দান সংলগ্ন ৩.৫ শতক জমি ক্রয় বাবদ বায়না হিসেবে ৪৫ লক্ষ টাকা জমি মালিক মুত্তাকিম বিল্লাহ ও মাসুম বিল্লাহর নিকট প্রদান করি। ২০২৪ সালে বায়নাকৃত টাকা পরিশোধের বিষয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত রয়েছে। জমিটি ৬০ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এদিকে, বায়না করার পর জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও জমি মালিকপক্ষ তা সম্পন্ন করতে তালবাহানা করেন। শেখ শরিফুজ্জামান তুহিন আরও বলেন, বায়নার টাকা দেওয়ার পর থেকে জমিটি তার দখলেও রয়েছে। এ নিয়ে কয়েক দফা সালিশি বৈঠক করা হলেও তারা রেজিস্ট্রি করার ক্ষেত্রে সময় ক্ষেপণ করছেন। এ অবস্থায় জমিটি রেজিস্ট্রি কার্যক্রম থেমে আছে। এমতাবস্থায় আকস্মিকভাবে শনিবার রাতে জমির মালিকের স্ত্রী পরিচয়ে একজন আমার নামে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সুনাম বিনষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শেখ শরিফুজ্জামান তুহিন বলেন, আমার বায়নাকৃত জমি দ্রুত সময়ের মধ্যে যাতে রেজিস্ট্রি করা হয়, সেই বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, বিএনপি নেতা শফিউল ইসলাম মন্টু, আমানুল্লাহ আমান শেখ, খালিদ খান, আব্দুস সালাম দিলু, রুহুল কুদ্দুস, নাজমুল হোসেন, জাকির হোসেন, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech