সাতক্ষীরা পৌর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ মে বৃহষ্পতিবার রাত ৮ টায় শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতেন নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলু। এছাড়া সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব, মাষ্টার বদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য আব্দুর রহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মপরিষদ সদস্য এবং রুকনরা। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৭/৫/২৬
০১৭১২৩৩৩২৯৯