কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাকে আটকের খবরে তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।
রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের। তাছাড়া নগরীর শাসনগাছা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
রোববার দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ে।
তবে তাকে কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলেছ।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কিছু বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদের সময়মতো জানানো হবে।