Kalaroa Speech

তারিখ: ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home রাজনীতি

বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে: জামায়াত আমির

বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে: জামায়াত আমির

জানুয়ারি ২৭, ২০২৬
in রাজনীতি, সাতক্ষীরা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

জামায়াত ইসলামী নির্বাচনে বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবাইকে ক্ষমা করে দেয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেট ব্যবসা গুড়িয়ে দেয়া হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না।

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও সম্মানহানির অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে। এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?

তিনি বলেন, অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকে অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়। তারা পুরোনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়।

আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ।

এছাড়া সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম বক্তব্য দেন।

দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, দু’জনের মরদেহ উদ্ধার

প্রখ্যাত আলেম মাওলানা আবদুল বারী সাহেবর পোতা ছেলে…দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জাওয়াদ মুতাম্মিমের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ!

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।  নিরাপদ, চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদকমুক্ত কলারোয়া গড়তে দাঁড়িপল্লায় ভোট দিন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ 

চন্দনপুর সমাবেশ চলাকালীন সময় তালা–কলারোয়ার ধানের শীষের প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হয়ে পড়েন।

দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

তালার খলিল নগর ইউনিয়নে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech