Kalaroa Speech

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home লাইফস্টাইল

শ্যামনগরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আটুলিয়ায় ওলামা সম্মেলন

নভেম্বর ১৫, ২০২৫
in লাইফস্টাইল, সারাদেশ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আটুলিয়ায় ওলামা সম্মেলন

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ নৈতিকতা ও সুষ্ঠু নেতৃত্বের প্রতি আগ্রহী, আর সেই নেতৃত্ব প্রদানে আলেমদের ঐক্য ও কর্মতৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আলেম সমাজের আদর্শিক দৃঢ়তা, দিকনির্দেশনা ও নেতৃত্ব আজ সময়ের দাবি।

অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা অংশগ্রহণ করেন এবং সমকালীন জাতীয় পরিস্থিতি, মুসলিম সমাজের করণীয়, এবং ইসলামী শিক্ষা বিস্তারে বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

কলারোয়ায় জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে CARE প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলারোয়াতে বিএনপি নেতার স্ত্রী ও ভাই ২২০ পিচ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার!

মহিলাদের সংরক্ষিত আসনে সাতক্ষীরার দায়িত্বে বীথিকা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন: মুখোমুখি বিএনপির তাসকিন আহমেদ চিশতি ও জামায়াতের ওমর ফারুক

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech