আজ বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত মি. এইচ.ই. মাইকেল মিলারের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।
গণতন্ত্র, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করা এবং বাংলাদেশ–ইইউ সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণে ইইউ-এর প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং প্রতিটি নাগরিকের একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমরা আগামীতেও এভাবে একসাথে পথ চলার প্রত্যাশা রাখি। 🇧🇩🇪🇺