Kalaroa Speech

তারিখ: ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home রাজনীতি

ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকাও অপরিসীম: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

নভেম্বর ২৩, ২০২৫
in রাজনীতি, সাতক্ষীরা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকাও অপরিসীম: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

কলারোয়া ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকাও অপরিসীম। হজরত সুমাইয়া (রা.) ছিলেন মহিলা সাহাবিদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশাও (রা.) যুদ্ধে অংশ নিয়েছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদের এগিয়ে আসতে হবে।”

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তালা-কলারোয়া আসনের কেরালকাতা ইউনিয়নের সিংগা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দলের নারী কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “প্রতিদিন সকাল-বিকেল গ্রুপ করে করে নারী অঙ্গনে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছাতে হবে। পুরুষরা পুরুষদের কাছে, নারীরা নারীদের কাছে ইসলামী রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত দেবেন। তাহলে, আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র গড়তে পারব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “রাষ্ট্র ও জীবনকে শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে।”

ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাস্টার শওকত আলী, এরশাদ হোসাইন, জামায়াত নেতা মীর রোকনুজ্জামান, শেখ ইকরামুল হক, আব্দুল্লাহ আল জুবায়ের, আরিফুল ইসলাম প্রমুখ।

দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, দু’জনের মরদেহ উদ্ধার

প্রখ্যাত আলেম মাওলানা আবদুল বারী সাহেবর পোতা ছেলে…দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জাওয়াদ মুতাম্মিমের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ!

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।  নিরাপদ, চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদকমুক্ত কলারোয়া গড়তে দাঁড়িপল্লায় ভোট দিন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ 

চন্দনপুর সমাবেশ চলাকালীন সময় তালা–কলারোয়ার ধানের শীষের প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হয়ে পড়েন।

দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

তালার খলিল নগর ইউনিয়নে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech