Kalaroa Speech

তারিখ: ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
Kalaroa Speech
No Result
View All Result
Home রাজনীতি

সাতক্ষীরায়-২ আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নভেম্বর ২২, ২০২৫
in রাজনীতি, সাতক্ষীরা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার (২২ নভেম্বর) সকালে বড় ধরনের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বাইপাস সড়ক হয়ে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়।

শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি, জাতীয় পতাকা, ব্যানার ও দলীয় পতাকায় সাজানো শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে দাঁড়ানো বহু মানুষ হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আমাদের লক্ষ্য-সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে পাঁচ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।’

তরুণদের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরিবর্তনের প্রধান বাহিনী তরুণরা। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।’

শোভাযাত্রায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং ছাত্রশিবিরের শহর সভাপতি আল মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শোডাউনের মধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সদর জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, ‘আজকের শোডাউন প্রমাণ করেছে-সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরা বিজয়ী হব, ইনশাআল্লাহ।’

দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, দু’জনের মরদেহ উদ্ধার

প্রখ্যাত আলেম মাওলানা আবদুল বারী সাহেবর পোতা ছেলে…দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জাওয়াদ মুতাম্মিমের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ!

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।  নিরাপদ, চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদকমুক্ত কলারোয়া গড়তে দাঁড়িপল্লায় ভোট দিন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ 

চন্দনপুর সমাবেশ চলাকালীন সময় তালা–কলারোয়ার ধানের শীষের প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হয়ে পড়েন।

দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

তালার খলিল নগর ইউনিয়নে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Facebook Youtube

অস্থায়ী কার্যালয়ঃ

কলেজ গেট, কলারোয়া, সাতক্ষীরা।

+8801766333385(নিউজ)

akalaroaspeech@gmail.com

সম্পাদক– আতিকুর রহমান খান
কলারোয়ার কথা।  খুলনা বিভাগ

কলারোয়ার কথা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Copyright © 2025 Kalaroa Speech

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি

Copyright © 2025 Kalaroa Speech