কালীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি দের নিয়ে ভোট কেন্দ্র ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩.৩০টায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলার সেক্রেটারি আব্দুল গফফার, সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য এড. আব্দুস সোবহান মুকুল,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, কালিগঞ্জ জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।